জ্বলদর্চি

গুচ্ছ কবিতা/বিমান বিশ্বাস

গুচ্ছ কবিতা
বিমান বিশ্বাস 



পরের স্টেশনে গাড়ি থামলে 

আমি সব্বাইকে ডেকে জিজ্ঞেস করেছি-
তোমাদের কোনো দুঃখ নেই?
দুঃখ পেতে ইচ্ছে করে না?

জানি, সবার দুঃখ আছে।
কিন্তু কেউ স্বীকার করে না।

এই, রোকো 
পৃথিবীর গাড়িটা থামাও,
আমি নেমে যাব।
এখানে শুধুই ভালোবাসা।
কোনো দুঃখ নেই।

দুঃখিত:
আমি ভালোবাসা চাই না।


নারী

পথের ছেলেটি রাঙালো যার সিঁথি 
সে নারী নয়, নদীজলে গড়া মানস দেবী।

পেখমে পেখমে রঙ মেখেছে  চাঁদ...
পথেই মিলে যায় পথ - বসন্তের ফাঁদ।

ব্যস মানুষ যখন, নদীতেই ভেসে যায় নদী।


ফেরা


মুখোশ মানুষ...
আলো জ্বলে সঙ্গীহীন শোকে।

আহা! নদী নয়তো ভালোবাসা!
কত সন্ধে একা, খাবার টেবিলে
গল্প গেছে নির্বাসনে। 
রাত জেগেছে একা।

এখন, সেতার বাজছে খালি
যেনো সেরে ওঠা বাল্মীকি।
🍂

Post a Comment

1 Comments

  1. ভীষন খুশী হলাম। আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই সম্পাদক মন্ডলীকে।

    ReplyDelete