জ্বলদর্চি

গুচ্ছ কবিতা /পুষ্পেন্দু বিকাশ বাগ

গুচ্ছ কবিতা 
পুষ্পেন্দু বিকাশ বাগ 

কথা 

আমি বলেছিলাম, 'তোমার যত্ন নেবো।'
সেই বলা কথা, শুধু বলেছিলাম।

কথা দিইনি, তাই সে কথা রাখিনি।
আজ কথাগুলি হারিয়েছে।

কথার শব্দগুলো এলোমেলো।
অতীত, সবটাই অতীত।


পরিবার 

এক যুক্ত এক, নতুন ঠিকানা।
দুই যুক্ত এক বা দুই, যত্ন।

আমরা ও আস্ত আকাশ,
পরিবার গড়ে তোলে।

আজ, পরিবার বড্ডো বেমানান;
পৃথিবীর পরিবেশে।


আকাশ ও আলো

আকাশে অন্ধকার, আর অন্ধকারে আলো।
দুটোই, সূর্য'কে ক্যাপ্টেন হিসেবে মান্যতা।

সত্যিই কি, আমরাও, ক্যাপ্টেন হ'তে পারি?

🍂


Post a Comment

0 Comments