উৎসব সংখ্যা ও বই প্রকাশের পাশাপাশি আলোচনা গান, কবিতাপাঠ ও স্মৃতিচারণে জমে উঠল শারদ উৎসব। রবিবার(৪ অক্টোবর ২০২৬) সন্ধ্যায় মেদিনীপুর শহরের লোকনাথ পল্লিতে জ্বলদর্চি শারদ উৎসবকে ঘিরে বসেছিল চাঁদের হাট। ১৪৩৩ জ্বলদর্চি উৎসব সংখ্যায় কবিতা গল্প ছাড়াও আছে হলদিয়া ও ঝাড়গ্রাম শহরের ঐতিহাসিক তথ্য ও স্কেচ। স্কেচ করেছেন বিষ্ণুদেব দাস ও সঞ্জীব মিত্র। প্রচ্ছদশিল্পী— শুভ্রাংশু শেখর আচার্য্য।
জ্বলদর্চি'র এবারের বিশেষ সংখ্যার বিষয় : স্মৃতি প্রসঙ্গ ও প্রয়োগ। কলম ধরেছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়, পবিত্র সরকার, অমিত্রসূদন ভট্টাচার্য, নৃসিংহপ্রসাদ ভাদুড়ী, চন্দন সেন, অনিতা অগ্নিহোত্রী, শ্যামলকান্তি দাশ, সন্মাত্রানন্দ প্রমুখ। প্রচ্ছদ : অনুপ রায়।
জ্বলদর্চি প্রকাশনা থেকে প্রকাশ পায় বেশ কিছু বই। যেমন— সর্বজয়া নন্দের 'উত্তরায়নে হামাগুড়ি'(কবিতা), স্বাতী ভৌমিকের 'দর্শনের আলোকে'(প্রবন্ধ), সঞ্জীব ভট্টাচার্য-র 'পড়ন্ত পালকে বাতাস'(কবিতা) ও 'মহাচান'(অণুগল্প), দিলীপ মহান্তী'র 'মৌসুমী বায়ুর দেশ'(কবিতা), বিনোদ মন্ডলের 'সৌরলোকের বামন'(কবিতা), সুমনা পালের 'সংকটে জীবনের বাস্তুতন্ত্র'(কবিতা), বীণাপাণি নন্দের 'জনম দিয়েছো জননী ক্রোড়ে'(স্মৃতিগদ্য)। প্রকাশিত বইগুলো নিয়ে আলোচনা করেন ড. অন্তরা ঘোষ।
এ বছর'সুষমা মহান্তী স্মৃতি সম্মান' পান কবি প্রভাত মিশ্র ও লেখক চিন্ময় দাশ। শারদ সম্মান পান গল্পকার বিনোদ মন্ডল, কবি অনিন্দিতা শাসমল ও গবেষক বিভাস মণ্ডল।
প্রকাশ পায় অভিজিৎ দে সম্পাদিত 'গঙ্গা আমার মা' পত্রিকার 'নদী ও উষ্ণায়ন' বিশেষ সংখ্যা।
উপস্থিত ছিলেন সিদ্ধার্থ সাঁতরা, বিশ্বজিৎ অধিকারী, অমর সাহা, সুমন রায়, শুভ্রাংশু শেখর আচার্য্য, প্রমুখ। কবিতাপাঠ করেন দোলনচাঁপা তেওয়ারি দে, আবীর ভট্টাচার্য। গান করেন বদ্রিয়া চক্রবর্তী, অনামিকা তেওয়ারী। সঞ্চালনা করেন সঞ্জীব ভট্টাচার্য।
0 Comments