সুমন রায়
বাঁচার কথা
একটু বদল যখন তখন
হাওয়ায় দেখি অন্যরকম
রঙ ছুঁয়েছে মাটি
গাঁয়ের যত খাঁটি
অবিন্যস্ত চিন্তা চেতন
বাতাস ভারী ছন্দপতন।
অজান্তে স্বাদ অযত্নে
ক্ষীর ক্ষীরাই নদী
অন্তমিলে নেই সে কাল
নেই সে কলকাঠির লড়াই
সংগোপনে সমস্বরে
উদাসীন আকাশ
যতদূরেই যাও কথা আছে
শোনো কথা আছে
দিন দিন কত শব্দের মিছিল
তোমার আঁচল ছুঁয়ে গেছে
আমার কুবাই নদীতে
উচ্ছল বান এলেও
কি নির্বিকার তুমি
লরেন্সের উপন্যাস নিয়ে
জেগে বসে আছো
যত খুশিই উদযাপন করো
বলো কোথায় অন্নের
শর্ত ছেড়ে উষ্ণীশ স্পর্শ
করে উদাসীন আকাশ
উসুল
নির্বাচনে রাত গভীর
ওষ্ঠ থেকে চূর্ণ চুল
মধ্যরাতে বেহাগ ভুল
সব উসুল সব উসুল।
নির্বাসনে দুই শালিক
আঙ্গুল ছুঁয়ে গন্ধ ফুল
ব্রম্ভ সময় ধর্ম দূর
সব উসুল সব উসুল।
0 Comments