জ্বলদর্চি

ইঁদ পরব / চিন্ময় দাশ

পড়শী নগর-- ১১

ইঁদ পরব 

চিন্ময় দাশ


ইঁদ পরব আসলে বৃষ্টির বন্দনা। সুবৃষ্টির জন্য পৃথিবীর দেশে দেশে নানান লোকাচার ও উৎসব পালিত হয়। রাঢ়বাংলায় ইঁদপরব তেমনই দেবতাকে তুষ্ট করে বৃষ্টি-আবাহনের উৎসব বিশেষ। 

পূর্বকালে রাজারাই ছিলেন প্রজাবর্গের ধন-প্রাণের রক্ষক। তাই প্রজাকল্যাণে দেবতাকে তুষ্ট করার রীতিগুলি তাঁরাই পালন করতেন। রাজবাড়ির সামনের কোনও প্রাঙ্গণে একটি ধ্বজ পুঁতে, ইন্দ্রদেবতার পূজার আয়োজন করা হত। 

বিশ্বাস করা হত, এতে ইন্দ্রদেব তুষ্ট হবেন। তিনি তুষ্ট হলেই সুবৃষ্টি হয়। তাতে প্রচুর শস্য উৎপাদন সম্ভব হয়। সেই উদ্দেশ্যে ভাদ্রমাসের শুক্লা দ্বাদশী তিথিতে ইন্দ্রদেবতাকে তুষ্ট করার জন্য, একটি ধ্বজা দান করে আরাধনার রীতি আছে।

🍂

মেদিনীপুর-বাঁকুড়া-পুরুলিয়া-বীরভূম-বর্ধমান জেলাগুলির রাঢ় অঞ্চলে এবং লাগোয়া ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকায় ইঁদপরবের প্রচলন আছে। বহু শত বৎসর ধরে এই এলাকার রাজা-জমিদার-ভূস্বামীরা ইন্দ্রধ্বজের পূজা করে আসছেন। বাংলায় জমিদারি বিলোপের কাল পর্যন্ত, এই উৎসবটি বিশেষ জাঁকজমকের সাথে পালিত হত। 

এই অনুষ্ঠানে রাজন্যবর্গের অংশগ্রহণ বা এর আঙ্গিকে হিন্দুধর্মের ছাপ দেখা গেলেও, বিপুল অংশের সাঁওতাল জনগণ এই অনুষ্ঠানে যোগদান করেন। ইঁদপরব বা ইন্দ্রধ্বজ পূজা- নাম যাই হোক না কেন, মূলতঃ এটি যে অনার্য জনগোষ্ঠীরই বৃক্ষবন্দনা, সহজেই তা বলা যায়।

 লক্ষ্য করলেই দেখা যায় - যেখানে রাজা-জমিদাররা আছেন, সেখানেই ইন্দ্রধ্বজের পূজা হয় না। বরং যেখানে আদিবাসী সাঁওতাল সম্প্রদায় সংখ্যাগরিষ্ঠভাবে অবস্থান করেন, সেখানের রাজারাই এই অনুষ্ঠান পালন করে থাকেন।

উপরোক্ত এলাকাগুলির যেসকল হিন্দু রাজা-জমিদারদের পরিচয় আমরা জানি, একসময় তাঁরা প্রায় সকলেই বৈদিক হিন্দুধর্মের প্রতিভূ রাজপুতনার অধিবাসী ছিলেন। এই এলাকার অধিপতি হয়েছিলেন, স্থানীয় অনার্য নৃপতি বা গোষ্ঠীপতিদের পরাজিত করে। সেই পর্বেই তাঁরা স্থানীয় আদিবাসী সাঁওতালদের পালনীয় এই উৎসবটিকে আত্মীকরণ করে, তাকে শাস্ত্রীয় বিধানের মোড়কে মুড়ে দিয়েছেন।

অন্য কোনও উৎসব নয়, সাঁওতালদের ইঁদ পরবটিকেই কেন হিন্দু রাজন্যবর্গ গ্রহণ করেছিলেন, তার একটি পৌরাণিক পটভূমিকা আছে। পুরাণে ‘ধ্বজ’ এবং ‘ইন্দ্রের আরাধনা’ সম্পর্কে দুটি প্রাচীন কাহিনীর সন্ধান পাওয়া যায়। 

প্রথম কাহিনীটি ‘ধ্বজ’ সম্পর্কে। একবার অসুরদের অত্যাচারে পীড়িত দেবতাগণ ব্রহ্মার কাছে উপস্থিত হয়ে প্রতিবিধান প্রার্থনা করেন। তখন ব্রহ্মা তাঁদের ক্ষীরোদসাগরে গিয়ে নারায়ণের স্তব করার জন্য পরামর্শ দেন। দেবতাগণ সেইমত স্তব করলে, নারায়ণ তাঁদের একটি কেতু বা ধ্বজ প্রদান করেন। ইন্দ্র সেই ধ্বজের সাহায্যে প্রতাপান্বিত হয়ে, অসুরদের বিনাশ করেন। এভাবে ‘ধ্বজ’ সৃষ্টি হয়েছিল।

দ্বিতীয় কাহিনীটি ইন্দ্রের আরাধনার বিষয়ে। একবার চেদিরাজ একটি ‘বেণুময় যষ্টি’ পুঁতে ইন্দ্রদেবের পূজা করলে, ইন্দ্রদেব তাতে অত্যন্ত প্রীত হন এবং চেদিরাজ্যে প্রচুর বৃষ্টিপাত হয়। সেসময় ইন্দ্রদেব বলেছিলেন, কোন রাজা এভাবে তাঁর আরাধনা করলে, সেই রাজ্যে সুবৃষ্টি, শস্যের উচ্চ ফলন এবং প্রজাদের কল্যাণ হবে। সেই থেকে হিন্দু রাজাদের মধ্যে ধ্বজা দান করে ইন্দ্রদেবের পূজার প্রচলন হয়।

যাইহোক, এবার ইঁদপরবের অনুষ্ঠানগুলি একটু বিশদে দেখে নেওয়া যাক। ভাদ্রমাসের পার্শ্ব একাদশীর পরদিন, শুক্লা দ্বাদশী তিথিতে ইঁদপূজার আয়োজন। কিন্তু তার প্রস্তুতি শুরু হয় কোথাও রাধাষ্টমীর দিন, কোথাও বা পয়লা ভাদ্র। 

‘ইঁদকাটা’-র দিন থেকে অনুষ্ঠানের সূচনা। ‘খইচেরা’র বাসিভাত খেয়ে, দল বেঁধে জঙ্গলে যাওয়া হয়। সামনে থাকেন খোলা তলোয়ার কাঁধে রাজার ফৌজদার। ৪০-৫০ হাত উঁচু একটি বা দুটি সরল সোজা অর্থাৎ পূজার উপযুক্ত শালগাছ খুঁজে বার করা হয়। ফৌজদার গিয়ে গাছটির গায়ে কোপ দিয়ে চিহ্নিত করে দেন। তখন ঢাকঢোল পিটিয়ে মহা সমারোহের সাথে গাছ কাটা হয়। 

কাটা গাছের ডালপালা ছেঁটে, সরল বৃক্ষকাণ্ডটিতে আগাগোড়া নতুন কাপড় দিয়ে জড়িয়ে, ইঁদকুড়ির মাঠে বহন করে আনা হয়। বড় গাছটিকে নানাভাবে অলঙ্কৃতও করেন অনেকে। বড় গাছটিই ইন্দ্রদেবের প্রতীক। তার মাথায় বাঁশের বাখারি আর তালপাতা দিয়ে একটি বিশাল ছাতা তৈরি করে বেঁধে দেওয়া হয়। এটি রাজা ইন্দ্রের ছত্র।এই ইঁদকাঠই ইন্দ্রধ্বজ হিসাবে ইন্দ্রদেবকে উৎসর্গ করে পূজিত হয়। 

উৎসবের ঘোষণা হয় রাজবাড়িতে ইঁদভেরী বাজিয়ে। তখন রাজা অভিষেক মঞ্চে এসে দাঁড়াবেন। তাঁর মাথায় দেবতার বিগ্রহ রেখে মন্ত্রপূত জল ঢালা হয়। সেই স্নানজল রাজার মাথায় পড়ে, তাঁর অভিষেক সম্পন্ন হয়। অপরাহ্নে হাতি বা ঘোড়া বা পালকিতে চড়ে, ইঁদসওয়ারি হয়ে রাজা আসেন ইঁদকুড়িতে। সঙ্গে কুলদেবতার বিগ্রহ, দণ্ডধর, পারিষদবর্গ, লোকলস্করের বিরাট শোভাযাত্রা। পাইক-বরকন্দাজরা লাঠি-সোঁটা-তলোয়ার নিয়ে নানান কসরৎ দেখাতে থাকে, যেন যুদ্ধযাত্রায় চলেছেন রাজামশাই। 

এবার ইঁদকাঠের দড়ি টেনে রাজা ‘ইঁদ ওঠা’র সূচনা করেন। দড়ির টানে মাঠে টেঁকির পাড়ইয়ের মত হাড়িকাঠের সাহায্যে, বিশাল ইঁদকাঠটিকে আধাগাছি থেকে খাড়াভাবে দাঁড় করানো হয়। তখন সারা মাঠ জুড়ে হাজার হাজার কণ্ঠে বিপুল আনন্দ কলরব ধ্বনিত হতে থাকে। 

ইঁদকাঠের পাদভূমিতে তৈরি করা বেদীতে ঘট স্থাপন করে, পূজার আয়োজন হয়। তাতে খই এবং দই নৈবেদ্য দেওয়ার লৌকিক রীতি, আর ব্রাহ্মণ পুরোহিতের সংস্কৃত ধ্যানমন্ত্রের উচ্চারণ-- দুইই মিলেমিশে থাকে। অনার্য বা আর্যসংস্কৃতি, কে কাকে সাঙ্গীকরণ করেছে, সে বিচারের অবকাশ তখন সমবেত জনতার থাকে না। তাঁরা নাচে গানে মাতোয়ারা হয়ে যান উৎসবের আনন্দে। তখন বোঝা যায়, এ উৎসব রাজার নয়, অগণিত সাধারণ মানুষের। রাজা নিমিত্ত মাত্র।


Ind Parab

Ind Parab is actually worship of rain. All over the world, various folk customs and festivals are observed for good rainfall. In Rarh Bengal, Ind Parab is such a special festival to please the deity and invoke rain. 

In olden days, kings were the protectors of the wealth and lives of the subjects. So they themselves performed the rites to please the deity for the welfare of the people. In some courtyard in front of the palace, a flag was hoisted and worship of Lord Indra was organized. 

It was believed that this would please Lord Indra. If he is pleased, there will be good rain. Then abundant crops can be produced. For that purpose, on the Shukla Dwadashi tithi of the month of Bhadra, there is a rite of worshipping by donating a flag to please Lord Indra.

In the Rarh region of Medinipur, Bankura, Purulia, Birbhum, Bardhaman districts and in adjacent areas of Jharkhand, Ind Parab is prevalent. For many hundred years, the kings, zamindars and landlords of this area have been worshipping the Indra Dhwaja. Until the abolition of zamindari in Bengal, this festival was celebrated with great pomp. 

Though participation of royalty and a Hindu imprint is seen in its form, a large number of Santal people join this ceremony. Whether called Ind Parab or Indra Dhwaja Puja, it can be easily said that fundamentally it is a tree-worship of the non-Aryan community. 

If you notice, wherever there are kings and zamindars, Indra Dhwaja puja is not held. Rather, where the tribal Santal community lives in majority, the kings of those places observe this festival.

The Hindu kings and zamindars of the above area whose identity we know, were almost all inhabitants of Rajputana, representatives of Vedic Hinduism. They became lords of the area by defeating local non-Aryan kings or clan-chiefs. In that phase they assimilated this festival observed by local tribal Santals and wrapped it in a scriptural framework.

Why the Hindu royalty adopted not any other festival but the Santals' Ind Parab, has a mythological background. In the Puranas, two ancient stories are found about 'Dhwaja' and 'worship of Indra'. 

The first is about 'Dhwaja'. Once, gods tormented by demons went to Brahma and prayed for a remedy. Then Brahma advised them to go to the Kshir Sagar and pray to Narayana. When the gods prayed accordingly, Narayana gave them a Ketu or flag. With the help of that flag, Indra became mighty and destroyed the demons. Thus 'Dhwaja' was created.

The second legend is about worship of Indra. Once, when the King of Chedi erected a 'bamboo pole' and worshipped Lord Indra, Lord Indra was very pleased and there was heavy rainfall in the Chedi kingdom. Then Lord Indra said, if any king worships him in this way, that kingdom will have good rain, high crop yield and welfare of subjects. Since then, among Hindu kings, the practice of worshipping Lord Indra by donating a flag started.

However, let us now look at the rituals of Ind Parab in detail. The Ind Puja is organized on the Shukla Dwadashi tithi, the day after Parsva Ekadashi in the month of Bhadra. But its preparation starts somewhere on Radhashtami day, somewhere on the first of Bhadra. 

The ceremony starts from the day of 'Ind Kata'. After eating stale rice of 'Khoi Chera', people go to the forest in groups. In front is the king's Faujdar with an open sword on his shoulder. A 40-50 hand-high, one or two straight Sal trees suitable for worship are searched and found. The Faujdar goes and marks the tree with a cut. Then with beating of drums, the tree is cut with great ceremony. 

The felled tree is trimmed and its trunk is wrapped from top to bottom with new cloth and carried to the Indkuri field. Many also decorate the big tree in various ways. The big tree itself is the symbol of Lord Indra. On its top, a huge umbrella is made with bamboo splits and palm leaves and tied. This is the umbrella of King Indra.This Ind wood itself is consecrated and worshipped as Indra Dhwaja to Lord Indra. 

The festival is announced by beating the Ind drum in the palace. Then the king stands on the consecration dais. Keeping the deity's idol on his head, consecrated water is poured with mantras. That bath water falling on the king's head completes his consecration. In the afternoon, riding an elephant or horse or palanquin as Ind Sawari, the king comes to Indkuri. With him is a huge procession of the family deity's idol, mace-bearers, courtiers, retinue. Paik-Barkandaz show various feats with sticks and swords, as if the king is going on a war expedition. 

Now pulling the rope of the Ind wood, the king initiates 'Ind Otha'. With the pull of the rope, with the help of a wooden frame like a husking lever, the huge Ind wood is raised from half-buried position to vertical. Then the whole field resounds with joyous uproar from thousands of throats

.At the base of the Ind Kath, an altar is made and a pot is established for worship. There, the folk custom of offering khoi and curd and the Sanskrit dhyana mantras chanted by the Brahmin priest coexist. Whether non-Aryan or Aryan culture, who has assimilated whom, the assembled crowd has no time to judge that. They become intoxicated with dance and song in the joy of the festival. Then it is understood, this festival is not of the king, but of countless common people. The king is merely an instrument.

Post a Comment

0 Comments