অমর সাহা ও কমলিকা ভট্টাচার্য-র কবিতা 

আত্মদীপ জ্বেলে যাই
      অমর সাহা

করোনা ভাইরাস গ্রাস করতে পারেনি আমাকে ৷
মহীতে রক্তে খেলা চারপাশে
মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ দেশগুলিকে দখল
নেবার জন্য একদল যুদ্ধ ব্যবসায় মত্ত- ঠিক যেন
পথ কুকুরেরা লড়াই করে তাদের এলাকা
দখল করে নেয় ৷ দখলদারিদের অত্যাচার ৷

যতদিন প্রাণ থাকে লেখনীর ক্ষুরধারে
লকলকিয়ে উঠা দখলদারিদের অত্যাচার
আপন শোণিতে দ্বীপ জ্বেলে যায় মহীতলে ৷
সমস্ত হিংসা ঘৃণা মুছে যাক ধরণীর বুকে ৷
পৃথিবীর ধরাতলে জ্বলে উঠুক
বিশ্বমানবতার উজ্জ্বল ছবি—মানবতার সুর ৷




উত্তাল হাওয়ার আড়ালে
কমলিকা ভট্টাচার্য 

তোমার কণ্ঠে লুকিয়ে থাকা ঝড়
আমার বুকের ভেতর থেমে থাকা সমুদ্র।
একবার ছুঁয়ে দিলে, ঢেউয়ের কোলাহল
চিরকালের নীরবতা ভেঙে দেয়।

তোমার ছায়ায় জেগে ওঠে নক্ষত্র,
আমার মেঘেরা হারায় তাদের গন্তব্য।
কবিতার আড়ালে তুমি বুনে দাও
এক আকাশ প্রেম, এক পৃথিবী অপেক্ষা।

উত্তাল হাওয়া হয়ে তুমি উড়ে যাও দূরে,
আমি ধুলোবালির মতো ঝরে পড়ি।
তবু তোমার চোখের এক চিলতে আলো
আমার অস্তিত্বে লিখে যায় গল্প।

এই ঝড়, এই প্রেম—
এ একান্তই আমাদের!

🍂
ad