জ্বলদর্চি

দুটি কবিতা /অরুণ দাস

দুটি কবিতা 
অরুণ দাস 


শব্দহীন সন্ধ্যা

আজ বুনো গাছের গন্ধে নেমে আসে অন্ধকার। তোর ইশারায় উঠাও হই।

অপার্থিব আকাশ ছুঁয়ে যায় পাখিরা। চাঁদ ভেজা অগুনতি সবুজ। বুকের মায়াবী ডাকে জমে ওঠে মেঘ।

ভেজা স্বপ্নে ভেসে যায় ছায়া। চেনা পথ জুড়ে অদ্ভুত স্তব্ধতা। আমাদের ডুব সাঁতার। কুয়াশা লেখে নদী।

চূর্ণী, তোকে ছুঁয়ে একডুব জংলি চুপকথা। আজ বৃষ্টি নামুক খেয়ালি ঠোঁটে

🍂


তোর শরীরে আঁকা রাত নীল আকাশে নীরব উল্কাপাত

সূর্য ফেরত আড্ডায় তোকে দেখি চূর্ণী। রহস্যময় গুহার অন্ধকারে চেনা বুকের শৃঙ্গ। পরিপূর্ণতা যেন, কাল্পনিক সৌন্দর্য ছুঁয়ে ফেলা। ছুঁয়ে ফেলা, রেশমী হাওয়ার রাত।

আজ ইশারায় উড়ে যায় চোখ। তোর নিভৃত শরীরে আঁকি দুর্মূল্য দৃশ্যপট।

Post a Comment

0 Comments