কমলিকা ভট্টাচার্য
অর্ঘ্য
আগাছার মতোই বাড়ুক ভালোবাসা
অযত্নে, অবহেলায়—
আসল গাছের ছায়ায়, যতদিন না উপড়ে ফেলো।
সকালের শিশির
পাতা ছুঁয়ে ঝরে পড়ে আমার উপর—
বুকে ধরি।
কখনো হাওয়ার দুষ্টুমিতে
গায়ে-গা ঠেকে যায়—
আমি লজ্জা পাই...
তোমাকে জড়িয়ে তোমার ডালপালা,
আর সুন্দর ফুল ভরা সব গাছ।
আমার বেয়াদপি হয়ত তোমাকে অবাক করে—
ভাব, হয়ত ঈশ্বর কখনো কখনো বড় কান্ডজ্ঞানহীন!
সুন্দরের পাশে বেমানান নামহীন আগাছা—
তবু ফুল ফোটাই ঠিক ততটাই
ভালোবাসা ভরা সুবাসে,
যেমন ফোটে গোলাপ, বেল, শিউলি
কিম্বা রজনীগন্ধা...
আমার কুর্চি ফুলের অর্ঘ্য
তোমার পায়ে ঝরে পড়ে—
তুমি খেয়াল করো না...
🍂
সেই পথে
প্রতিটি মুহূর্তে আমার ভালোবাসা
তোমার যন্ত্রণা মাপে নীরবে—
আমার ব্যাকুলতা দাঁড়িয়ে থাকে
বন্ধ পথের শেষ প্রান্তে।
পথিক কি আজও যায় সেই পথে,
যেইখানে একদিন দেখেছিলাম তোমায়?
তাহলে তুলে দিতাম লালপাতা,
তার ক্লান্ত হাতের মুঠোয়—
গলি, পাহাড়, উপত্যকা, গহ্বর, জঙ্গল, নদী—
সব ছুঁয়ে সে এগিয়ে যেত,
আর ছড়িয়ে যেত লালপাতা,
আমার কবিতার পৃষ্ঠা।
হয়তো কোনো ভোরে, কুয়াশা ভেদ করে,
পথিকের ফেলে যাওয়া চিহ্ন ধরে
তুমি আসবে ফিরে সেই পথে,
2 Comments
দুটো কবিতাই অপূর্ব.... মনে দাগ কেটে যায়। আগাছার ফুল কিন্তু খুব সুন্দর হয় অনেক সময়। শুধু ফুলটাকে দেখতে জানতে হয়।
ReplyDeleteপথ সব কিছুর নীরব সাক্ষী। তাই "পথেই আমরা কাঁদি হাসি , পথেই আমরা ভালবাসি"... এই পথ ই মানুষকে মিলিয়ে দেয় হঠাৎ....
❤️
ReplyDelete