পারমিতা রায়
সিক্কু কোলাম
একটানা এক সাদা রেখা ঘোরে ফেরে মেঝের পরে,
না থামে, না ছিঁড়ে যায় — এটাই তো তার অহংকার।
মাঝখানে তার গিঁট বাঁধা, যেন সংসারের জটিল বাঁধন,
দুপাশে পাখা মেলে ধরে — উড়তে চাওয়া দুটি মন।
উপরে কুঁড়ি, নিচে কুঁড়ি, পদ্ম হয়ে ফুটবে বলে,
কার্ল দুটো প্রশ্ন আঁকে — শেষ কোথায়, শুরু কোথায় চলে?
মাথার উপর ছোট্ট চিহ্ন, ‘অম’ না কি তৃতীয় নয়ন,
দুয়ারে বসে পাহারা দেয় — অশুভ যেন না আসে কখন।
চালের গুঁড়ো, পাঁচ আঙুলের ছোঁয়া,
ভোর না হতেই মায়ের হাতের মায়া।
পা পড়লেই মুছে যাবে জানি,
তবুও রোজ আঁকি — এটাই তো জীবনখানি।
জটিল গিঁট, তবুও সুন্দর,
ভাঙে না সে, যতই ঝড়।
আমাদেরই মতো — প্যাঁচালো, তবু
বাঁচার নেশায় আঁকা ঘর।
দুটি পাখি
একটি ডালে বসে আছে দুটি রঙিন পাখি,
একজনের বুকে কমলা রোদ, অন্যজন গোলাপী।
আকাশী ডানায় স্বপ্ন আঁকে, চোখে হলুদ আলো,
নীরব কথায় বলে তারা — “আছি তো, থাকি ভালো।”
মাথার উপর কমলা চাঁদ, কিংবা সে কি সূর্য?
প্রশ্ন করে না ওরা কেউ, শুধু দেখে অপার শূন্য।
পাতা ঝরে, হাওয়া বয়ে যায়, ডালটি দোলে মৃদু,
দুজন দুজনার পাশে বসে, এটুকুই তো জাদু।
চোখে চোখে কথা হয়, ঠোঁটে নেই কোনো সুর,
তবুও বোঝে দুটি প্রাণ — ভালোবাসা খুব দূর নয়।
আমরা মানুষ খুঁজে মরি, কত রঙ, কত ভাষা,
ওরা শেখায় চুপ থেকে — পাশে থাকাই ভালোবাসা!
নতুন সকাল, নতুন ঘর
গোল ফ্রেমে বাঁধা একটুকরো সকাল,
মাথার উপর রঙিন কাচে সূর্য লাল।
সবুজ দুয়ারে হাতছানি দেয় নতুন দিন,
দুজন দাঁড়িয়ে — চোখে লাজুক, মুখে হাসি ক্ষীণ।
একজন হলুদ পাঞ্জাবিতে, হাত ভাঁজ করা,
চুপচাপ পাহারায়, তবুও চোখে মায়া ভরা।
অন্যজন গোলাপী শাড়ি, চুলে গোঁজা ফুল,
কপালে টিপ, হাতে শাঁখা — ঘরের লক্ষ্মী যেন ব্যাকুল।
ত্রিভুজের আলপনা, বুটির সারি সারি,
যেন পটের গল্প বলে — এই তো আমাদের বাড়ি।
কথা নেই মুখে, তবুও বোঝাপড়া সব,
নতুন সংসারে প্রথম পা — বুক করে দুরুদুরু ধুকপুক।
সূর্য বলে, “ওঠো, দেখো, দিনটা তোমাদের,”
বাতাস বলে, “এই ঘরেই বুনো তোমরা স্বপ্নের জাল।”
দুজন দুজনার পাশে, না বলা প্রতিশ্রুতি,
এটুকুই তো শুরু — ভালোবাসার পরম প্রাপ্তি।
খুশির দিন
সূর্যের আলোর হাসি জানায়
বার্তা—"এলো খুশির দিন,"
দুঃখ ভুলে সবাই মিলে গাই আনন্দের ঋণ।
নতুন পোশাক, মিষ্টি গন্ধ, ঘরে ঘরে সুখ,
ভালোবাসার আলিঙ্গনে ভরে ওঠে মুখ।
ধনী-গরিব ভেদ ভুলে হাতে হাত ধরি,
একই স্রোতে ভাসে আজ সব হৃদয়ের নৌকাখানি।
ঈদ শেখায় ভাগ করে নিতে হাসি আর আনন্দ,
0 Comments