জ্বলদর্চি

তিনটি কবিতা /শঙ্কর ঘোষ


তিনটি কবিতা 
শঙ্কর ঘোষ

ঋতুরাজ

বসন্ত আসে ঋতুরাজ রূপে
 ফাগুন চৈত্র মাসে
শিমুল আর পলাশের সৌন্দর্য
সবাই ভাল বাসে।

রঙিন বসন্তে রাঙিয়ে  মন
দিনের বেলা গরম হাওয়া
মনে পড়ে সবার  সারাক্ষণ।
তাইতো তোমায় পাওয়া।

তৃষ্ণার্ত  খোঁজে পিয়াসের লাগি
তপ্ত দাবদাহ অন্তস্থলে।
চাষীর মাঠ ফাটা রোদ্দুর
ফসল উঠার প্রাক্কালে।

বারো মাসে তেরো পবন
বাঙালির ঘরে রয়
বাংলার ইতিহাসে আনন্দ মুখর
সবার মধ্যে বৈচিত্র্যময়


রং  বসন্ত

তোমরা বলো রঙের হোলি
আমরা বসন্তের দোল বলি
 বহু জন বহু নামে ডাকি
 এত রং মিলানো মাখামাখি।
  
রং  মেখে করব সঙ
কেউ আবার দেখাবে ঢং।
ভূত সাজতাম  রং মেখে
ফটো তুলতাম সেলফি দেখে।

 নানান রং মাখি বারে
সুন্দর লাগে দেখি তারে।
এসব দেখে তাজ্জব আমি
ওদের তাই এত ন্যাকামি।

এদিক ওদিক দেখে  ঘুরে 
আয়না দেখে বারে বারে।
মানান করে রং মাখে
হাজার সেলফি তুলে রাখে।


দহন জ্বালা

গ্রীষ্মের রঙিন তপ্ত দাবদাহ 
উন্ঠাগত জীবনের প্রান।
 এক পশলা বৃষ্টি আসুক
 এনে দিক প্রাণের প্ররিত্রাণ।

 সবুজায়তন আনতে পারে উচ্ছ্বাস
 মেঘরাশিকে সবাই ডেকে।
 রক্ষা পাব আমরা তবে
 দহন  জ্বালা থেকে।

 সমাজে শুভবুদ্ধির উদয় হোক
 প্রতিটি মানুষের মনে।
 শূন্যস্থান পূর্ণ হয়ে যাক
 বনস্পতির সবুজ অরণ্যে।

🍂

Post a Comment

0 Comments