জ্বলদর্চি

ব্রহ্মসূত্র --- শঙ্কর মতানুসারী প্রস্থানত্রয়ের একটি /পর্ব ১৩/প্রীতম সেনগুপ্ত

ব্রহ্মসূত্র --- শঙ্কর মতানুসারী প্রস্থানত্রয়ের একটি 

পর্ব ১৩

প্রীতম সেনগুপ্ত 


টি এম পি মহাদেবন আরও লিখছেন --- ‘In the first chapter which is on ‘harmony’ ( Samanvaya ), Badaryan teaches that the Vedantic text taken as a whole have for their purport Brahman, the non-dual Reality. Those passages of the Upanisad where express mention is made of Brahman or Atman do not present any difficulty. But there are other passages in which other terms are used ---- terms which do not normally mean Brahman-atman. In such cases the meaning should be construed from the context. For instance, ‘akasa ’means ‘ether’. But in a text where it is stated that all things come out of akasa and get resolved into it , the expression akasa obviously means Brahman, which is the ground of the universe. Similarly, in the Chandogya text, “Which is that diety? He said : Prana”, the term prana means not the vital air, but Brahman, because all beings are said to merge in It. The same is true in regard to the other terms such as manas or monomya. In the Chandogya text where this term occurs, there is connecting statement “All this, indeed, is Brahman”, and also manomaya is taught as the object of meditation. This can only be brahman,  and not the individual mind or soul. In all such cases, what determines the meaning of the term is not the ordinary usage, but the context, and the construed meaning of the related texts. Thus Badarayana shows that Vedantic texts harmoniously teach Brahman as the plenary reality, the world-ground which is the supreme object of meditation, and which is the final end to be realized.’

🍂

যে চূড়ান্ত উপলব্ধির বিষয়ে মহাদেবন লিখেছেন, তেমনই এক উপলব্ধিতে ঋদ্ধ তপস্বী ছিলেন স্বামী তুরীয়ানন্দ। স্বামী বিবেকানন্দের নির্দেশ ও অনুরোধে তিনি পাশ্চাত্যে বেদান্ত প্রচারের উদ্দেশ্যে যান। মার্কিন মুলুকে মন্টক্লেয়ারে মিসেস হুইলারের বাড়িতে বেদান্তের ক্লাস শুরু করেন। স্বামীজী বলেন: “ ওতেই যথেষ্ট কাজ হবে। হরি ভাই, জীবন দেখাও, আর ভারতকে ভুলে যাও।“ স্বামী তুরীয়ানন্দ নিউ ইয়র্কের বেদান্ত সোসাইটিতে সপ্তাহে দুদিন ক্লাস নিতেন, শনিবার শিশুদের নীতিশিক্ষা দিতেন গল্পের মাধ্যমে। একবার আমন্ত্রিত হয়ে তিনি কেম্ব্রিজ কনফারেন্সে শঙ্করাচার্যের ওপর বক্তৃতা দেন। তিনি নিউ ইয়র্কে প্রায় এক বছর ছিলেন। 

একদিন ব্রহ্মচারী গুরুদাস ( পরে স্বামী অতুলানন্দ ) স্বামী তুরীয়ানন্দকে জিজ্ঞাসা করেন: “স্বামীজী, সর্বদা সৎপ্রসঙ্গ করা কিরূপে আপনার পক্ষে সম্ভব হয়? আপনার ভাণ্ডার কি নিঃশেষিত হয় না?“ তিনি উত্তর দিলেন: “দেখ, আমি যৌবন থেকে এই জীবন যাপন করে আসছি। এটি আমার জীবনের অভিন্ন অংশস্বরূপ হয়ে গেছে। মনে মা ধর্মভাবের রাশ ঠেলে দেন। তাঁর ভাণ্ডার অফুরন্ত। যা খরচ হয়ে যায়, মা তৎক্ষণাৎ তা পূর্ণ করে দেন।“

স্বামী তুরীয়ানন্দ ছিলেন বেদান্তের প্রতিমূর্তি এবং সর্বদা ঐ ভাবে থাকতেন। তাঁর মুখে প্রায়ই শোনা যেত  ---“ হরি ওঁ, হরি ওঁ তৎসৎ, শিব শিব।“ একদিন নিউ ইয়র্কের রাস্তায় বেড়াবার সময় হঠাৎ বলে ওঠেন: “গুরুদাস! সিংহ তুল্য হও, সিংহতুল্য হও। পিঞ্জর ভগ্ন করে মুক্ত হও। একটা বড় লম্ফ দাও এবং কাজ শেষ কর।“

বক্তৃতার চেয়ে ঘরোয়া কথাবার্তার মাধ্যমে স্বামী তুরীয়ানন্দ ছাত্রছাত্রীদের অন্তরে আধ্যাত্মিকতার দৃঢ় ধারণা করিয়ে দিতেন। ঠাকুরের ও বেদান্তের কথা তাঁর মুখে সদা লেগেই থাকত: “ সর্বদা খাঁটি হও। ভাবের ঘরে যেন চুরি না হয়। সত্যসঙ্কল্প হও। অন্য কাজে জড়িয়ে পড়ো না। ঈশ্বরলাভের পথে সোজা চল। অসীম সাহসে বুক ভরে রাখ। যৌবনেই আমি বেদান্ত অধ্যয়ন ও অভ্যাস আরম্ভ করেছিলাম। আমি সর্বদা চেষ্টা করতাম স্মরণ রাখতে যে, আমি নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মা।” (পাশ্চাত্যে শ্রীরামকৃষ্ণের পাঁচ শিষ্য -- স্বামী চেতনানন্দ, উদ্বোধন: পুরাতনী, বইমেলা ২০০৬ উপলক্ষ্যে প্রকাশিত বিশেষ সাহিত্য সংখ্যা )


Post a Comment

0 Comments