অশেষ বন্দ্যোপাধ্যায়
এ কোন মায়া
এ কোন মায়ায় জড়ালে আমায়
এ কোন ভালোবাসায় সিক্ত করলে
এ কোন গভীর টান অনুভবে আকুল করলে
কেন এত মায়ার বন্ধন বুঝি না।
এখন আরও বিশ বছর বাঁচার সাধ জেগে ওঠে
সেকি এই মায়াবী আকর্ষণের জাদু
নাকি নিছকই ছেলেখেলার ছল
বুঝে ওঠা দায় ।
মায়ার বন্ধন কাটাতে না পারলে
কষ্ট বাড়তেই থাকে
অভিমানে আতুর জীবন কেবলই রহস্যময়।
জীবন সুখের নির্যাসটুকু নিয়ে
ভালোয় ভালোয় আকর্ষণহীন জীবনযাপন
সীমানার কাঁটা তার পেরিয়ে যাবার অপেক্ষায় স্থির।।
এসময় অন্য সুখের স্বপ্নময়তা
সময়, অসময়, দুঃসময়
কেটে গেছে এখন।
এসে বিদেশে টোরোন্ট প্রদেশে
কেটে যায় সময় জীবন ভালোবেসে ।
এখন অখণ্ড অবসর, সুখের বাসরঘর
এখন আনন্দের জোয়ার
মনের ভেতর আকুল নির্ঝর
অবিরাম ভালোলাগার জলপ্রপাত।
এসময়, সুসময়
ভালোবাসার স্মৃতি রোমন্থনের দিনযাপন
বিদেশের মাটি ছুঁয়ে সার্থক জীবননামা।
এসময় অন্য সুখের স্বপ্নময়তা।
নিজস্বতা
এক একসময় নিজেকে খুব ছোট মনে হয়
এক এক সময় অসম্মান অপমান গায়ে মেখে
নিশ্চুপ বসে থাকতে হয়
আর তখন কষ্টের আঁচড় হৃদয়ে রক্তক্ষরণ।
এক একসময় নিঃসঙ্গতার মাঝে
ঝিলিক দেয় স্মৃতির মধুর ক্ষণ।
একসময় ভালোলাগায় মন ভরে উঠলে
সুখের নীরব নির্ঝর ভিজিয়ে দেয়
অন্তর বাহির জীবন সর্বস্ব।
এভাবেই জীবনযাপন এক নব বৃন্দাবন।।
0 Comments